বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

চট্টগ্রামে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
চট্টগ্রামে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: দেশের অন্যতম বৃহৎ ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম’র আয়োজনে চট্টগ্রামের ভাটিয়ারি অ্যান্ড গলফ ক্লাবে গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে সপ্তমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ সেনানিবাসের আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান। উদ্বোধন করেন কেএসআরএম’র উপ ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান।

এস এম মতিউর রহমান বলেন, ‘টানা সপ্তমবার কেএসআরএম গলপ টুর্নামেন্টের আয়োজন করেছে। এই ধরনের টুর্নামেন্ট জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে কেএসআরএম’র অঙ্গপ্রতিষ্ঠান এস আর শিপিংয়ের সিইও মেহেরুল করিম, কেএসআরএম’র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ নজরুল আলম, মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, একাউন্টস বিভাগের মহাব্যবস্থাপক নুরুল হুদা সিদ্দিকী, জ্যেষ্ঠ্য কর্মকর্তা (ব্রান্ড) মিজান-উল-হক উপস্থিত ছিলেন।

কেএসআরএম’র পক্ষ থেকে মার্কেট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইংসের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আশফাকুল ইসলাম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন। পরে খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সারাবাংলা/আরডি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom