শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৪ সময় দেখুন
চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মার্চ) রাতে নগরীর হালিশহর থানার ফৌজদারহাট-বন্দর টোল রোডের ওয়াই জংশনে এ ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ চৌধুরী (৩২) চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ঘটনাস্থল থেকে নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক- পশ্চিম) তারেক আহমদ সারাবাংলাকে জানান, রাত ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে টোল রোড অতিক্রম করছিলেন মোজাহিদ। পেছন থেকে একটি প্রাইভেট কার এসে তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত মোজাহিদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, আহত মোজাহিদকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ওয়ার্ডে নেওয়ার পরপরই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ডিউটি শেষ করে মোজাহিদ টোল রোড দিয়ে মোটর সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন। দুর্ঘটনার পর চালকসহ প্রাইভেট কারটি আটক করা হয়।

উপ পুলিশ কমিশনার তারেক আহমদ সারাবাংলাকে বলেন, ‘ওয়াই জংশনে, যেখানে দুর্ঘটনা হয়েছে, সেখানে দিনে-রাতে সবসময় ভারি যানবাহনের চাপ থাকে। সন্ধ্যার পর সেখানে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আমরা সিটি করপোরেশনকে বারবার অনুরোধ করেছিলাম, সেখানে স্ট্রিট লাইট লাগানোর জন্য, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে। অন্ধকার সড়কে প্রায়ই সেখানে দুর্ঘটনা হয়।’

সারাবাংলা/আরডি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom