রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ সময় দেখুন
চট্টগ্রামে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রায় ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। দণ্ডিত দুইজন হলেন— মো. ঈসমাইল (৫৫) ও মো. রিদুয়ান (২৭)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঈসমাইল ও রিদুয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র‍্যাব) সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ঈসমাইল ও রিদুয়ানকে গ্রেফতার করে। এর মধ্যে ঈসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস ও রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদি হয়ে তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় কর্ণফুলী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৩০ জুন ঈসমাইল ও রিদুয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় সাত জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

সারাবাংলা/আইসি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom