বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

চট্টগ্রামে ২৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৪২৮ সময় দেখুন
চট্টগ্রামে ২৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার দু’জন হলেন— জাহিদুল ইসলাম (৩০) এবং আহম্মেদ নুর (৫৫)।

শুক্রবার (২০ আগস্ট) নগরীর বায়েজিদ বোস্তামি এবং লালখান বাজার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে ‍তাদের গ্রেফতারের কথা জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) সালাম কবির।

গোয়েন্দা কর্মকর্তা সালাম কবির সারাবাংলাকে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের উত্তরা আবাসিক এলাকা থেকে ২৯ হাজার ২৪৮ পিস ইয়াবাসহ জাহিদুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, আহম্মেদ নুর তার কাছে ইয়াবাগুলো মজুত রেখেছিল। এরপর লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরকে গ্রেফতার করা হয়।

সালাম কবির জানান, জিজ্ঞাসাবাদে তারা আরও বলেছে— নুর কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে জাহিদুলের কাছে রাখে। এরপর সেখান থেকে নগরীর পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয়।

সারাবাংলা/আরডি/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর