শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চবি’র সহকারী রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ সময় দেখুন
চবি’র সহকারী রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী রেজিস্ট্রারকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন একদল শিক্ষার্থী। তিনি সম্প্রতি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) বিকেলে ক্যাম্পাস থেকে একদল শিক্ষার্থী তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আটক আবুল মনসুর শিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অনুষদের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী সারাবাংলাকে জানান, গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় করা মামলায় তিনি ৫ নম্বর আসামি হিসেবে আছেন। সেই ঘটনার পর আজ (বৃহস্পতিবার) বিকেলে কিছু শিক্ষার্থী তাকে ক্যাম্পাসে দেখে আটক করে। এরপর তাকে পুলিশের হাতে দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) একাধিকবার কল করেও পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর