শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘চরের মতো ইউপিতেও ভোট কেন্দ্র দখলের মহড়া হচ্ছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৬২ সময় দেখুন
‘চরের মতো ইউপিতেও ভোট কেন্দ্র দখলের মহড়া হচ্ছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের চলমান দশম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। এতে করে সারাদেশের গ্রামগুলোতে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (২৯ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএম) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

এ বিষয়ে জিএম কাদের বলেন, ইউপি নির্বাচনে যেভাবে সহিংসতা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে। হামলা, পাল্টাহামলা আর খুনোখুনিতে ভীতিকর অবস্থা বিরাজ করছে দেশের গ্রামাঞ্চলে। দেশের মানুষ খুনোখুনির নির্বাচন চায় না। কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়া হচ্ছে- এমন অভিযোগও রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ছে। আগামী নির্বাচনগুলো যেন অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয়; সেজন্য কার্যকর উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও সংসদ সদস্য ফকরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা মো. জাকির হোসেন খান, মাওলানা মো. খলিলুর রহমান সিদ্দিকী, জহিরুল ইসলাম মিন্টু প্রমখ। এছাড়াও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বদিউল আলম, মিঠু মধু, মো. রফিকুল ইসলাম, মো. নিয়ামত আলী, মো. মমতাজ উদ্দিন, উজ্জ্বল বণিক, জাকির হোসেন, শ্যামলী রাণী দাশ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর