বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চলতি বছরের শেষে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
চলতি বছরের শেষে ইরাক থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক

ইরাক থেকে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি বছরের শেষ দিক থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে। তবে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খবর বিবিসি।

মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে গতকাল সোমবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি বৈঠকের পর এমন ঘোষণা আসল।

এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, মার্কিন সেনাবাহিনী চলতি বছরের শেষ দিকে ইরাকে তাদের যুদ্ধের মিশন শেষ করবে। তবে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত থাকবে।

মুস্তাফা আল-খাদেমিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘নতুন পরিস্থিতিতেও আমাদের সন্ত্রাস বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।’

এর জবাবে ইরাকের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্ক অন্য যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। অর্থনীতি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতিসহ আরও অনেক বিষয়ে আমাদের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।’

তবে ইরাকে আর বিদেশি সেনাবাহিনীর প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমি।

ইরাকে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশকে মোকাবিলায় সহায়তা করার নামে দেশটিতে বর্তমানে দুই হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। তবে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও অল্প সংখক সেনা সেখানে অবস্থান করতে পারে। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-খাদেমিকে সুবিধা দেওয়ার জন্যই মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ইরাকের রাজধানী বাগদাতের বিমান বন্দরে মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং দেশটির কয়েকজন শিয়া নেতা নিহত হয়। এ ঘটনার পর থেকে ইরাকে মার্কিন উপস্থিতি প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার দাবি জানায়।

এদিকে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে লক্ষ্য করে কয়েকশ রকেট, মর্টার এবং ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করতে শিয়া যোদ্ধারা এসব হামলা চালিয়েছিল বলে অভিযোগ করা হয়। এমতাবস্তায় মার্কিন প্রেসিডেন্ট ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিলেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর