রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চা শ্রমিকদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেবে বিএনপি: খন্দকার মুক্তাদির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২৩:১১ | আপডেট: ২২ মার্চ ২০২৫ ২৩:১৬

বিএনপির উদ্যোগে চা শ্রমিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন খন্দকার আব্দুল মুক্তাদিরসহ দলীয় নেতারা।

সিলেট: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চা শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক বৈষম্যের শিকার হয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছে। রুগ্ন চা শিল্পের শ্রমিকদের মানবেতর জীবন থেকে মুক্তি দিতে বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

শনিবার (২২ মার্চ) বিকেলে সাহেব বাজার এলাকায় সিলেট সদর উপজেলার বিভিন্ন চা বাগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক হাজার ছয় শত চা শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন জরুরি, বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমিকদের সম্মানজনক বেতন কাঠামো, উন্নত আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাদের দৈনিক মজুরি অত্যন্ত কম, আবাসন ব্যবস্থা অনুন্নত, চিকিৎসাসেবা অপ্রতুল, এমনকি অনেক ক্ষেত্রে নিয়মিত মজুরিও তারা পান না। এসব সংকটে বিএনপি শ্রমিকদের পাশে থাকবে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। তিনি বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা, খরা কিংবা সংকট সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি। চা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।’

খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ ও আবুল কাশেম, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সরোয়ার রেজা, সাবেক ছাত্রদল নেতা মুস্তফা কামাল পাশা মওদুদ, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, মহানগর বিএনপির সহ-স্থানীয় সরকার সম্পাদক মিনহাজ পাঠান, দিলোযার হোসেন (চেয়ারম্যান), কবির আহমদ, আবু হানিফ, করছ উদ্দিন, জহির উদ্দিন, সাইদুর রহমান, সুরমান আলী, আপ্তাব উদ্দিন, ঈমাম উদ্দিন, আলাল আহমদ, সামিম আহমদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এইচআই

খন্দকার মুক্তাদির
চা শ্রমিক
চা শ্রমিকদের দুর্দশা
বিএনপি
সিলেট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর