রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

চাঁদপুর ও খুলনার ঘটনা নিয়ে জামায়াত আমিরের প্রতিক্রিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


ঢাকা: চাঁদপুর ও খুলনায় সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এই হামলাকে তিনি ‘চরমপন্থি মানসিকতার বহিঃপ্রকাশ’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ‘এ ধরনের জঘন্য অপরাধের জন্য দৃষ্টান্তমূলক ও আশু শাস্তি জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়।’

তিনি আরও লেখেন, খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে হত্যার ঘটনায় প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। এই অস্থিতিশীলতার দায় তারা এড়াতে পারবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর