বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চাঁদের পথে রওয়ানা দিলো চন্দ্রযান-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
চাঁদের পথে রওয়ানা দিলো চন্দ্রযান-৩


আন্তর্জাতিক ডেস্ক

চাঁদের উদ্দেশে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩। শুক্রবার (১৪ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়। ৪০ দিন পর ২৩ বা ২৪ আগস্ট মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারে।

মহাকাশযানটি চাঁদে সফলভাবে অবতরণ করতে পারলে, এ কাজে ভারত হবে চতুর্থ দেশ। এর আগে, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশযান সফলভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল।

আরও দুইবার চন্দ্র অভিযান চালিয়েছে ভারত। একবার চাঁদের পিঠে নামতে গিয়ে শেষ মুহূর্তে ব্যর্থ হয় ভারত। দেশটির প্রথম চন্দ্র অভিযানের নাম ছিল চন্দ্রযান-১। ২০০৮ সালে মহাকাশযানটি চন্দ্রের পৃষ্ঠে জলের জন্য প্রথম এবং সবচেয়ে বিশদ অনুসন্ধান চালিয়েছিল। চন্দ্রযান-১ চাঁদে অবতরণ করেনি।

চন্দ্রযান- ২ এর মাধ্যমে ২০১৯ সালের জুলাইয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে চাঁদের পিঠে ভেঙে পড়ে ল্যান্ডর। চার বছর পর চাঁদের পিঠে অবতরণের নতুন প্রচেষ্টা চালাচ্ছে ভারত।

চন্দ্রযান-৩ এর ওজন ৩৯০০ কেজি। এই নভোযানটিকে বহন করছে লঞ্চ ভেহিকল মার্ক-৩ বা বাহুবলি রকেট। এর আগে চন্দ্রযান-২ উৎক্ষেপণের সময়ও এই লঞ্চ ভেহিকল ব্যবহার করা হয়েছিল। যদিও তখন এর নাম ছিল জিএসএলভি এমকে-৩।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর