বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

চাকরি ছেড়ে ‘পূর্ণ সময়ের কন্যা’ হতে চাকরি ছাড়লেন যুবতী, বাবা মায়ের কাছ থেকে প্রতি মাসে কত বেতন পাবেন জানলে চমকে যাবেনchina woman quits job to become a full time daughter to receive sound salary per month – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
চাকরি ছেড়ে ‘পূর্ণ সময়ের কন্যা’ হতে চাকরি ছাড়লেন যুবতী, বাবা মায়ের কাছ থেকে প্রতি মাসে কত বেতন পাবেন জানলে চমকে যাবেনchina woman quits job to become a full time daughter to receive sound salary per month – News18 Bangla


বেজিং : পূর্ণ সময়ের কন্যা হতে চান৷ যাতে বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে পারেন৷ তাই চাকরিই ছেড়ে দিলেন চিনের এক তরুণী৷ এই ঘটনা ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে৷ শুধু দায়িত্ব গ্রহণই নয়৷ তার জন্য বাবা মায়ের কাছ থেকে বেতনও পাবেন তিনি৷ চাকরি ছেড়ে দায়িত্ব গ্রহণের জন্য বাবা মায়ের কাছ থেকে প্রতি মাসে তিনি বেতন পাবেন ৫৭০ মার্কিন ডলার৷ ভারতীয় মুদ্রায় প্রায় ৪৭ হাজার টাকা৷ সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৪০ বছর বয়সি ওই মহিলার নাম নিয়ানান৷ গত ১৫ বছর তিনি কাজ করেছেন একটি সংবাদ সংস্থায়৷ ২০২২ সালে অতিরিক্ত স্ট্রেসে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ সে সময় তাঁর পাশে দাঁড়ান বাবা মা৷ তাঁরাই মেয়েকে বলেন চাকরি ছেড়ে দিতে৷

চাকরি ছাড়ার পর এখন মেয়েকে প্রতি মাসে ৪ হাজার ইউয়ান বা ৫৭০ মার্কিন ডলার দেবেন৷ তাঁদের অবসরকালীন ভাতা ১০ হাজার ইউয়ান থেকে এটুকু তাঁরা বরাদ্দ করেছেন মেয়ের বেতন বাবদ৷ নতুন জীবনকে ভালবেসে গ্রহণ করেছেন নিয়ানান৷ তিনি জানিয়েছেন রোজ সকালে একঘণ্টা তিনি বাবা মায়ের সঙ্গে নৃত্য অনুশীলন করেন৷ তার পর দোকানবাজার করেন৷ বিকেলে বাবার সঙ্গে হাতে হাত মিলিয়ে রান্না করেন৷ প্রয়োজনে গাড়িচালকের ভূমিকাও পালন করেন তিনি৷ বাবা মাকে ছুটিতে বেড়াতে নিয়ে যান৷

আরও পড়ুন :  রীতি ভেঙে কাকে মহাকাশে পাঠাচ্ছে চিন! রয়েছে চন্দ্র অভিযানের পরিকল্পনাও

বাবা মায়ের সঙ্গে এই নতুন জীবন থেরাপির কাজ করেছেন তাঁর মানসিক সমস্যায়৷ মত নিয়ানানের৷ তাঁর কাছে অত্যন্ত মানসিক চাপ বলে মনে হত আরও অর্থোপার্জনের ইচ্ছাকে৷ তবে তাঁর পাশে সব সময় থেকেছেন বাবা মা৷ তাঁরা বলেছেন, যদি কোনও চাকরি ভাল লাগে, তিনি করতে পারেন৷ আর চাকরি করতে না চাইলে থাকতে পারেন বাবা মায়ের মেয়ের পরিচয়েই৷

 

প্রসঙ্গত হালফিলের পরিস্থিতিতে চিনে ‘পূর্ণ সময়ের কন্যা’ হওয়ার ট্রেন্ড এখন অনেক বেশি৷ তীব্র প্রতিযোগিতা এবং পরিশ্রমসাধ্য কাজের সময়ের জন্য চাকরি ছেড়ে ব্যক্তিগত পরিসর উপভোগ করছেন তাঁরা৷ বরং চাকরি ছাড়লেই তাঁরা অনেক বেশি স্বস্তি ও স্বাধীনতা উপভোগ করছেন৷ তবে এই নিয়ে সামাজিক মাধ্যম দ্বিধাবিভক্ত৷ নেটিজেনদের একাংশের মতে, প্রবীণ বাবা মায়ের উপর সন্তান বোঝা হয়ে বসবে, এটা কখনওই কাঙ্ক্ষিত নয়৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: China, Daughter



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর