শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চাকরি থেকে বরখাস্ত হলেন অস্ট্রেলিয়ায় থাকা উপসচিব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
চাকরি থেকে বরখাস্ত হলেন অস্ট্রেলিয়ায় থাকা উপসচিব


ডেস্ক রিপোর্ট::  অসদাচরণ ও পলায়নের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন অস্ট্রেলিয়ায় থাকা ড. নির্মল কুমার হালদার নামের একজন উপসচিব। তাকে চাকরি থেকে বরখাস্ত করে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দুই মাসের ছুটি নিয়ে সপরিবারে অস্ট্রেলিয়ায় যান নির্মল কুমার হালদার। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সার্টিফিকেট সংগ্রহ, গবেষণাপত্র প্রকাশনা কাজের জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু ছুটি শেষ হলেও তিনি দেশে ফেরেননি। বরং ২০২২ সালের ২১ এপ্রিল আরও চার মাসের ছুটির আবেদন করেন।

যুক্তিসংগত কারণ না থাকায় তার ছুটি আর মঞ্জুর করেনি কৃষি মন্ত্রণালয়। সে সময় তাকে দেশে ফেরত আসার অনুরোধ জানানো হয়। কিন্তু আদেশ লঙ্ঘন করে বিদেশে অবস্থান করায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়নে’র অভিযোগে বিভাগীয় মামলা করে জনপ্রশাসন।

এরপর নির্মল কুমারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলের মাধ্যমে জবাব দেন তিনি। এতে ব্যক্তিগত ও পারিবারিক কারণে তার পক্ষে আর চাকরি করা সম্ভব নয় উল্লেখ করে চাকরি থেকে ইস্তফা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন এই উপসচিব।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অভিযোগটি তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। চলতি বছরের ২২ মার্চ নির্মল কুমার হালদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা।

ফলে তাকে গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ ২০২২ সালের ২৬ এপ্রিল থেকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর