বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

চাকা বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৪ সময় দেখুন
চাকা বিস্ফোরণে ওয়ার্কশপ মালিকের মৃত্যু


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নগরীর চকবাজার থানাধীন ওয়াসা মোড়ে গাড়ির চাকা বিস্ফোরণে ওয়ার্কশপ মালিক বেলাল হোসেনের (৫২) মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১০ টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মৃত বেলাল হোসেন ওয়াসার মোড়ের এম এম আলী সড়কে আজমীর ভলকানাইজিং শপ নামে একটি গাড়ির ওয়ার্কশপের মালিক। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়।

এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান সারাবাংলাকে বলেন, গাড়ির খোলা চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

সারাবাংলা/আরডি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর