শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত Peter Cullen, Voice Of Optimus Prime And Eeyore, Passes Away At 85 | Hollywood News Praggnanandhaa scripts history, becomes first Indian to win Grand Chess Tour | Chess News

চার্জারের কেবল নষ্ট হওয়া বন্ধ করার সহজ উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮৮ সময় দেখুন
চার্জারের কেবল নষ্ট হওয়া বন্ধ করার সহজ উপায়


দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত ফোন, ট্যাব কিংবা ল্যাপটপের মতো গ্যাজেট সচল রাখতে চার্জার ছাড়া এক মুহূর্তও চলে না। তবে সামান্য কিছু ভুল ব্যবহারের দরুন খুব দ্রুতই এর তার বা কেবল নষ্ট হয়ে যায়। বারবার নতুন চার্জার বা কেবল কেনা মানেই পকেটের ওপর বাড়তি চাপ। কিছু ছোট ছোট সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনই পারে আপনার চার্জারের তারকে বছরের পর বছর সুরক্ষিত রাখতে।

আসুন জেনে নেই, চার্জারের তার ভালো রাখার কিছু সহজ উপায়…

পেঁচিয়ে রাখা বন্ধ করুন

ব্যবহারের পর অনেকেই চার্জারের তার খুব কষে বা শক্ত করে প্যাঁচ দিয়ে রাখেন। এতে কেবলের ভেতরের সূক্ষ্ম তামার তারগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে এবং ভেতরের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই সবসময় কেবলটি বেশ ঢিলেঢালা বা আলতোভাবে পেঁচিয়ে রাখা উচিত।

সঠিক জায়গায় হাত দিন

সকেট থেকে খুলতে বা ডিভাইসে যুক্ত করার সময় কখনোই সোজাসুজি তার ধরে টান দেওয়া যাবে না। প্লাগ বা প্লাস্টিকের মাথা (কানেক্টর অংশ) শক্ত করে ধরে ধীরে বের করা বা লাগানো উচিত। তার ধরে টানলে কানেকশন পয়েন্ট সবচেয়ে আগে আলগা হয়ে নষ্ট হয়।

ব্যাগে গাদাগাদি করে রাখবেন না

ল্যাপটপ বা ট্রাভেল ব্যাগে চার্জার ঢোকানোর সময় গাদাগাদি করে গুঁজে রাখা বা ভারী জিনিসের নিচে ফেলে রাখা মারাত্মক ভুল। এতে তারের প্রটেক্টিভ কোটিং বা বাইরের শক্ত প্রলেপ ভেঙে যায়। কেবল সংরক্ষণের জন্য আলাদা ছোট পাউচ বা নির্দিষ্ট পকেট ব্যবহার করা সবচেয়ে ভালো।

অতিরিক্ত তাপ ও আর্দ্রতা থেকে দূরে রাখুন

অনেকের অভ্যাস বালিশের নিচে, বিছানায় কিংবা সরাসরি কড়া রোদে চার্জার ফেলে রাখা। চরম তাপমাত্রার কারণে কেবলের প্লাস্টিক ও ভেতরের সার্কিট দুটোই দ্রুত নষ্ট হয়ে যায়। সবসময় শুষ্ক ও ঠান্ডা জায়গায় চার্জার ব্যবহারের চেষ্টা করুন।

ফেটে গেলে আগেভাগেই সাবধান

যদি দেখেন কেবলের বাইরের কভার ফেটে ভেতরের তার বের হয়ে গেছে, তবে সেখানে ভালো মানের ইলেকট্রিক্যাল টেপ পেঁচিয়ে নিতে পারেন অথবা দ্রুত তা বদলে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। লিকেজ থাকা তার ব্যবহার করলে দামি গ্যাজেট নষ্ট হওয়া বা শর্ট সার্কিটের বড় ঝুঁকি থেকে যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর