বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চীনকে রুখতে একাট্টা ৩ পরাশক্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
চীনকে রুখতে একাট্টা ৩ পরাশক্তি


প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য ঠেকাতে অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন এক প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। ত্রি-পক্ষীয় এই চুক্তির আরেক অংশীদার ব্রিটেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজের ইস্টরুম থেকে ভার্চুয়াল চুক্তি সই অনুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, নতুন এই প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রশান্ত মহাসাগরে পারমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েনে অস্ট্রেলিয়াকে সার্বিক সহায়তা করবে ব্রিটেন এবং আমেরিকা। এই সাবমেরিনগুলো অসীম রেঞ্জের মধ্যে আরও শব্দহীনভাবে চলাচল করতে পারে এবং এদের অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব।

একইসঙ্গে, প্রশান্ত মহাসাগরে পশ্চিমা সামরিক বাহিনীর উপস্থিতি আরও বাড়াতে কাজ করবে তিন দেশ।

এদিকে, নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন এক সময়ে চুক্তিটি কার্যকর হলো; যখন দক্ষিণ চীন সাগর থেকে উত্তরে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিয়মিত টহল শুরু করেছে অস্ট্রেলিয়া। বহুদিন ধরেই ওই অঞ্চলকে চীনের অংশ দাবি করে, বহিঃশক্তির উপস্থিতির ব্যাপারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে বেইজিং।

তিন বছর আগে হুয়াওয়েকে নিজেদের টেলিকম নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করে চীনের বিরাগভাজনে পরিণত হয় অস্ট্রেলিয়া। পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন চুক্তির মাধ্যমে দেশটি চীনবিরোধী জোটের দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে অনেকখানি এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই চুক্তির ব্যাপারে অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, নতুন চুক্তির মাধ্যমে অস্ট্রেলিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সিদ্ধান্ত নেয়নি বরং গতানুগতিক সাবমেরিনগুলোকে রূপান্তরের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আজ এবং আগামীর হুমকি মোকাবিলায় মিত্রদেশগুলোর সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব নিশ্চিত করবে নতুন এই প্রতিরক্ষা চুক্তি। এর মধ্য দিয়ে পুরাতন মিত্রদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হলো বলেও উল্লেখ করেন তিনি।

অপরিদকে, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মধ্য দিয়ে বরিস জনসন ঘোষিত গ্লোবাল ব্রিটেন ধারণার দিকে যুক্তরাজ্য আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে দ্য নিউইয়র্ক টাইমস।

The post চীনকে রুখতে একাট্টা ৩ পরাশক্তি appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর