বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চীনে এবার মানবদেহে বিরল বার্ড ফ্লু’র সংক্রমণ শনাক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭৯ সময় দেখুন
চীনে এবার মানবদেহে বিরল বার্ড ফ্লু’র সংক্রমণ শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক

চীনে এক ধরনের বিরল বার্ড ফ্লু জাতীয় ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ওই বার্ড ফ্লুর নাম এইচ১০এন৩ (H10N3)। ৪১ বছর বয়স্ক আক্রান্ত ওই ব্যক্তি দেশটির জিয়াংসু প্রদেশের বাসিন্দা। এই বার্ড ফ্লুটি মানবদেহে সংক্রমিত হওয়ার ঘটনা বিশ্বে এটাই প্রথম। খবর বিবিসি।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) মঙ্গলবার (১ জুন) জানায়, গত ২৮ এপ্রিল প্রদেশটির ঝিনজিয়াং শহরের ওই বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর ঠিক এক মাস পরে তার শরীরে এইচ১০এন৩ ভাইরাসটি ধরা পড়ে।

কিন্তু কিভাবে ওই ব্যক্তি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে এই বার্ড ফ্লু সহজে মানুষের মধ্যে ছড়াতে পারে না বলে ধারণা করা হচ্ছে।

অনেক ধরনের বার্ড ফ্লু জাতীয় ভাইরাস রয়েছে। এর আগে কখনো শোনা যায়নি যে, হাঁস-মুরগির সঙ্গে কাজ করা কোনো ব্যক্তি এই ধরনের ফ্লু’তে সংক্রমিত হয়েছেন। তবে ভাইরাসটি সংক্রমিত হওয়ার আর কোনো ঘটনায় পাওয়া যায়নি।

গ্লোবাল টাইমস’কে এনএইচসি জানায়, বিশ্বে কোথাও এইচ১০এন৩ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হাঁস-মুরগি থেকে মানবদেহে বা অন্য কোনো প্রাণীরদেহে সংক্রমিত হওয়ার এই ঘটনাটি বিরল। এমনকি বৃহৎ আকারে তা ছড়িয়ে পড়ার শঙ্কাও খুব কম।

সংস্থাটি আরও জানিয়েছে, এইচ১০এন৩ খুবই দুর্বল ভাইরাস। যা হাঁস-মুরগির মারাত্মক রোগ সৃষ্টি করে না এবং দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভবনাও নেই।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এখন পর্যন্ত এই বার্ড ফ্লু মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার মতো কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে এই ধরনের ঘটনা হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর