বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চীনে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২৫ সময় দেখুন
চীনে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বিশেষজ্ঞদের উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক

চীনের একাধিক স্থানে করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেলটা ভ্যারিয়েন্টের (ভারতীয় ভ্যারিয়েন্ট) সংক্রমণ দেখা দিয়েছে। ফলে উচ্চ সংক্রমিত করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির বিশেষজ্ঞরা। খবর বিবিসি।

চীনে গত ১০ দিনের মধ্যে ৩০০ জনের অধিক মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে করোনা সংক্রমণের খরব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। একইসঙ্গে দেশটির শীর্ষ শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞরাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ইতোমধ্যে দেশটির সরকার নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি লাখ লাখ মানুষের করোনার পরীক্ষা করাচ্ছে।

চীনে কতজনকে সম্পূর্ণ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। তবে দেশটির সরকার জানিয়েছে তারা ১৬০ কোটির অধিক ডোজ দিয়েছেন।

চীনে এখন পর্যন্ত মোট ১৫টি প্রদেশ ও পৌরসভায় করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে ১২টি সংক্রমণের যোগসূত্র দেশটির পূর্ব জিয়াংসু প্রদেশের নানজিং এলাকা বলে জানা গেছে।

যদিও সংক্রমণের এই সংখ্যা অন্যান্য স্থানের চেয়ে কম। চীনে গত কয়েক মাসের মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যায় সংক্রমণ বলে বিবেচনা করা হচ্ছে। তবে গত বছর দেশটি তার নিজের সীমানার মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর