বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া বাইডেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বুধবার (১৫ নভেম্বর) বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বৈঠকে চীনের সঙ্গে তার দেশের সামরিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করবেন বাইডেন।

বাইডেন ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে শি জিনপিংয়ের মুখোমুখি হবেন। ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিতীয় সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিবিসি টেলিভিশনকে দেওয়া স্বাক্ষাতকারে বলেন, প্রেসিডেন্ট চীনের সঙ্গে সামরিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। কারণ তিনি বিশ্বাস করেন, যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়।

সুলিভান সিবিএসের ফেস দ্য নেশন শোতে দেওয়া সাক্ষাতকারে বলেন, আমাদের যোগাযোগের এই চ্যানেলগুলো চালু থাকা দরকার। এতে ভুল বুঝাবুঝি হবে না।

সুলিভান বলেন, পুনরুদ্ধার করা সামরিক সম্পর্ক সিনিয়র নেতৃত্ব থেকে কৌশলগত অপারেশনাল স্তর পর্যন্ত অর্থাৎ, প্রতিটি স্তরে বিস্তৃত্ব হতে পারে।

সম্প্রতি সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে সুলিভান বলেন, বৈঠকের সময় সামরিক সম্পর্কের অগ্রগতি বিষয়ে শি জিনপিংয়ের কোর্টে বল ঠেলে দেবেন জো বাইডেন। তবে এ বিষয়ে বিশদ বিবরণ দিতে রাজি হননি সুলিভান।

তিনি বলেন, মূলত চীনারা যোগাযোগ চ্যানেলগুলো বিচ্ছিন্ন করেছে। প্রেসিডেন্ট বাইডেন এটি পুনরায় প্রতিষ্ঠা করতে চান।

চলতি বছরের শুরুতে দুই ক্ষমতাধর দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন উড়ে আসার পর সম্পর্ক তলানিতে নামে।

এর আগে, গত বছরে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন।

জো বাইডেন চীনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক যোগাযোগের এই চ্যানেলগুলো পুনরায় চালু করার জন্য সংকল্পবদ্ধ। তবে শি জিনপিং এ ব্যাপারে অনিচ্ছুক বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

একজন কর্মকর্তা বলেন, সম্পর্কটি এখন পাঁচ বা ১০ বছর আগের সম্পর্ক নয়। এখনকার লক্ষ্য হলো, প্রতিযোগিতার ঝুঁকি ব্যবস্থাপনা, সংঘর্ষ ঝুঁকি ঠেকানো এবং যোগাযোগের চ্যানেলগুলো চালু করা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর