বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চুক্তি সইয়ের পরদিনই ইউক্রেনের বন্দরে রুশ হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৯১ সময় দেখুন
চুক্তি সইয়ের পরদিনই ইউক্রেনের বন্দরে রুশ হামলা


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রধান সমুদ্র বন্দরে হামলা চালিয়ে রাশিয়ার সেনাবাহিনী। ওই বন্দর দিয়ে পুনরায় শস্য রফতানি শুরু করার জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে চুক্তি সই হওয়ার একদিন পরে এই হামলার ঘটনা ঘটল। খবর বিবিসি।

ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, শনিবার (২৩ জুলাই) ভোরে দেশটির ওডেসা শহরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

গতকাল শুক্রবার (২২ জুলাই) দুই দেশের মধ্যে সই হওয়া চুক্তির শর্ত অনুসারে, শস্যের চালান রফতানি চলাকালে বন্দরগুলো হামলা না চালাতে সম্মত হয়েছিল রাশিয়া। তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় এই চুক্তি সই করেছিল ইউক্রেন ও রাশিয়া।

আরও পড়ুন: কৃষ্ণ সাগরের বন্দর খুলে দিতে ইউক্রেন-রাশিয়ার চুক্তি সই

তবে রুশ কর্মকর্তারা এই হামলার কথা অস্বীকার করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসাই আকর। এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে যোগাযোগের সময় রুশ কর্মকর্তারা আমাদের বলেছিল- এই হামলার সঙ্গে তারা জড়িত নয়। বিষয়টি খুব নিবিড়ভাবে এবং বিশদভাবে পরীক্ষা করছে তারা।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি ‘সম্পূর্ণ অবজ্ঞা’ প্রকাশ করেছে রাশিয়া।

এই হামলার নিন্দার জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘রাশিয়া, ইউক্রেন এবং তুরস্কের মধ্যে করা শস্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন অপরিহার্য।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর