সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ


চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তারের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে গাছ কাটা অব্যাহত রয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে হরিহরনগর-নবদুর্গাপুর সড়কের পাশে অর্ধেক কাটা অবস্থায় একটি নিম গাছ ও একটি শিশু গাছ দেখা যায়। গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে জড়িতরা গাছ কাটা বন্ধ রেখে সেখান থেকে পালিয়ে যায়।

গ্রামবাসীর অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আনারুল ইসলাম হকা ডাক্তার গাছ কাটার সঙ্গে জড়িত। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

অবৈধভাবে সরকারি গাছ কাটা প্রসঙ্গে আনারুল ইসলাম হকা ডাক্তার বলেন, ‘আমি এই এলাকায় যত গাছ আছে সেগুলো দেখাশোনা করি। সামাজিক বনায়নের মাধ্যমে রাস্তার দুই পাশে যে গাছগুলো সমিতির সহায়তায় লাগানো হয়েছিল সেই সমিতির সভাপতি আমি। আমার কাছে বেনীপুর গ্রামের মাদ্রাসায় কর্মরতরা এসে আর্থিক সহযোগীতা চেয়েছে। তাদেরকে সহায়তা করার জন্য আমি একটি গাছ কেটে নেওয়ার জন্য বলি। তারা কয়টা গাছ কেটেছে তা আমি জানি না। যেসব গাছ কাটা হয়েছে তার মধ্যে বনবিভাগ পায় ৫৫ শতাংশ কমিশন আর আমরা পাই ৪৫ শতাংশ। এর আগেও আমি করোতোয়া রোডে এক লাখ ৩০ হাজার টাকার গাছ বিক্রি করেছি। এ বিষয়টি জীবননগর উপজেলা বনকর্মকর্তা কাজল ভাই সব জানেন।’

জীবননগর উপজেলা বনকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন বলেন, ‘সরকারি গাছ কাটা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমি সেখানে আমার দুইজন লোককে পাঠাই। তারা সরজমিনে দেখে এসেছে, সরকারি জমির গাছ কাটার কোনো অনুমতি আমরা দেইনি। যারা গাছ কাটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর