শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

চেয়ারম্যানকে অব্যাহতি, প্রভাষককে সাময়িক বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
চেয়ারম্যানকে অব্যাহতি, প্রভাষককে সাময়িক বহিষ্কার

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীকে সহযোগীতা না করায় বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. জুনায়েদ হালিমকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৩তম আবর্তন ব্যাচের শিক্ষার্থী কাজী ফারজানা মিম দাবি করেন, শিক্ষক আবু শাহেদ ইমনের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পরীক্ষায় ফেল করানো হয় তাঁকে।

শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগের প্রতিকার না পেয়ে গত মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আবেদন করেছেন ওই শিক্ষার্থী।এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী ডিবি কার্যালয়ে অভিযোগ জানান।।।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর