শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

ছাত্রকল্যানের জন্য একজন নারী পরিচালক নিয়োগ দেওয়া হবে:ভিসি সাদেকা হালিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৬ সময় দেখুন
ছাত্রকল্যানের জন্য একজন নারী পরিচালক নিয়োগ দেওয়া হবে:ভিসি সাদেকা হালিম

শশী, জবি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার দুঃখজনক ও অকাল মৃত্যতে শোকসভা অনুষ্ঠিত

১৯ মার্চ(মঙ্গলবার) বেলা ১০.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.সরকার আলী আক্কাসের সভাপতিত্বে উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সাদেকা হালিম,বিশেষ অথিতি হিসেবে ছিলেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হুমায়ুন কবির চোধুরী এবং আইন বিভাগের ডিন অধ্যাপক ড.এস এম মাসুম বিল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড.সাদেকা হালিম অবন্তিকার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন,বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন আনুযায়ী এগিয়ে যাবে এবং অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে এ তদন্ত কমিটি তার কাজ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তথ্যের প্রয়োজন হলে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে।কারো প্রতি কোনো অবিচার না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে । আমাদের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপদে রাখা।বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যানে একজন নারী পরিচালক নিয়োগ দেওয়া হবে।সবগুলো বিভাগ এবং অনুষদে অভিযোগ বক্স বসানো হবে এবং সেগুলো উপাচার্যের তত্তাবধানে থাকবে।প্রত্যেক বিভাগের ছাত্র উপদেষ্টাদের আরও সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের সমাজব্যবস্থার কারনেই নারী আত্মহননের পথ বেঁচে নেয়, এখন পর্যন্ত নারীরা মানুষ নয় তাদের পণ্য বলে ভাবা হচ্ছে। নারীদের মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। একজন শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়ে তার পরিবার ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়কেই তার অনেক দায়িত্ব নিতে হবে-আমাদের শিক্ষকদের এবিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। আর নারী শিক্ষার্থীদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড.হুমায়ুন কবির চোধুরী বলেন,ছাত্রছাত্রীরা অনেক সময় বুজতে পারে না একজন শিক্ষক তাদেরকে মনের অন্ত:স্থল থেকে কতোটুকু ভালোবাসে বড় করে সে রকম একজন সন্তান যখন চোখের সামনে থেকে চলে যায় তখন অবিভাবক হিসেবে তা মেনে নেওয়া খুবই কষ্টকর।বিচারটা যেন সঠিকভাবে আমরা দেখতে পাই।অবন্তিকার জন্য সঠিক বিচার নিশ্চিত করতে যা যা করা দরকার সবই আমরা করবো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর