রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ছাত্রদলের টাকার উৎস কী— জানতে চান শিবির নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


জবি করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ২৩:১৭

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম

জবি: ছাত্রদলের টাকার উৎস জানতে চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রিয়াজুল ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। শিবিরের এই নেতা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ছাত্রদলের টাকার উৎস কী?’

এর কিছুক্ষণ পর তিনি আরেকটি পোস্ট দিয়ে ছাত্রশিবিরের আয়ের উৎস তুলে ধরেন। তিনি লিখেছেন, অর্থ-ব্যবস্থা/বায়তুলমাল ধারা-৩৬: সংগঠনের প্রত্যেক স্তরে বায়তুলমাল থাকবে। কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দান, সংগঠন-প্রকাশনীর মুনাফা এবং শরিয়ত অনুমোদিত অন্য খাতগুলো থেকে প্রাপ্ত অর্থই হবে বায়তুলমালের আয়ের উৎস।

আমাদের কর্মীরা তাদের টিউশন করা জমানো টাকা ছাত্রকল্যাণ ফান্ডে দান করে। আমাদের মায়েরা তাদের গলার হার আমাদের বিশ্বাস করে দিয়ে দেন। আমাদের বোনেরা রান্নার মুষ্টি চাল জমা করে আমাদের দিয়ে দেন। আমাদের ভাইয়েরা তাদের বেতনের কষ্ট করা টাকা কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই আমাদের দিয়ে দেয়। আমাদের সব সাবেক ভাইয়েরা আমাদের টাকা দেন, বিপদের দিনে আমাদের আশ্রয় দেন।

তিনি আরও লিখেছেন, আমাদের কোনো ব্যক্তিগত আয় নেই, কোনো ব্যক্তিগত ব্যয় নেই। আমাদের যা আয় যা ব্যয় সব সংগঠনের জন্য নিবেদিত। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন তাদের অনুরোধ করব বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলেন- আপনার দলের টাকা কোথা থেকে আসে?

প্রসঙ্গত, শুক্রবার (৭ মার্চ) বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত ছাত্রদলের জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘ছাত্রশিবিরের সেক্রেটারি গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারিতে তিন লাখ টাকা খরচ করছেন। যদি প্রতিদিন তিন লাখ টাকা করে ব্যয় করেন, তাহলে এই রমজান মাসে তাদের মোট ৯০ লাখ টাকা ব্যয় হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আপনাদের (সাংবাদিক) মাধ্যমে তাদের (ছাত্রশিবির) কাছে জানতে চাই, এই ৯০ লাখ টাকা সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসেবে তারা কী অর্জন বা আয় করেছেন। তাদের অর্থায়নের উৎস কী সেটাও আমরা তাদের কাছে জানতে চাই।’

সারাবাংলা/এইচআই

ছাত্রদল
ছাত্রশিবির
টাকার উৎস কী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর