রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার দেখাল পুলিশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১২২ সময় দেখুন
ছাত্রদলের ‘নিখোঁজ’ ৬ নেতাকে অস্ত্রসহ গ্রেফতার দেখাল পুলিশ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান ছয় নিখোঁজ নেতাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ বিষয়ে ডিবি কার্যালয়ে রোববার (২০ আগস্ট) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শনিবার (১৯ আগস্ট) রাতে তাদের গ্রেফতার দেখানো হয়। ওই ছয় নেতা হলেন- জিসান, শাহাদত হোসেন, মো. হাসানুর রহমান, আব্দুল্লাহ আল রিয়াদ, জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও আরিফ বিল্লাহ। পুলিশ বলছে, তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানকে মোবাইল ফোনে না পেয়ে তার বাসায় গিয়েছিলেন সংগঠনের পাঁচ নেতা। এরপর থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

বিএনপি ও ছাত্রদল নেতাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, তাদের রাস্তা থেকে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, জিসানের বাসায় পৌঁছার পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে। তবে এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য দিচ্ছিল না।

গতকাল শুক্রবার রাতে ওই ছয় ছাত্রদল নেতা নিখোঁজ হন। শনিবার রাতে পুলিশ জানায়, লালবাগ থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এদের সবাই জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাঙ্গাহীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ও বর্তমান নেতা।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর