শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান। সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবাল খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর