শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ছাত্রলীগ ঠেকাতে লাঠি হাতে রাকসু সদস্যদের গণজমায়েত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৬ সময় দেখুন
ছাত্রলীগ ঠেকাতে লাঠি হাতে রাকসু সদস্যদের গণজমায়েত


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে লাঠি হাতে নিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের প্রতিবাদে ও পুনরাগমন ঠেকাতে গণজমায়েত করেছেন রাকসুর নেতাকর্মীরা। বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে রাকসুর উদ্যোগে এই জমায়েত অনুষ্ঠিত হয়।

রাকসুর নেতারা জানান, তারা আনন্দঘন পরিবেশে অবস্থান নিলেও রাতে বিভিন্ন গেইটে গ্রুপভিত্তিক অবস্থান করবেন।

এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন আগামীকাল (১৩ নভেম্বর) নৃশংস কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়েছে। সেই আশঙ্কায় আমরা রাত ৯টা থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। ১৬ জুলাই যেভাবে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছিল, ঠিক সেভাবেই এবারও আমরা তাদের প্রবেশ ঠেকাব।’

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ যতবার নিজেদের শক্তিশালী দেখানোর চেষ্টা করবে, আমরা ততবারই ১৬ জুলাইয়ের মতো লাঠি হাতে দাঁড়াব। কেউ যদি ক্যাম্পাসে ছাত্রলীগ পরিচয় দেয়, তবে খারাপ কিছু হতে পারে। জুলাইয়ে যেমন লাঠি দিয়ে তাদের ক্যাম্পাস থেকে তাড়িয়েছি, এবারও তাই হবে।’

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সায়িদা হাফছা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা একত্রিত হয়েছি। আমরা চাই ক্যাম্পাস সব সময় নিরাপদ থাকুক এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখানে প্রবেশ না করুক।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর