২৬ ডিসেম্বর ২০০৪, ভারত মহাসাগরীয় ভূমিকম্প
২৬ ডিসেম্বর ২০০৪, বড়দিনের উৎসব কাটিয়ে সবে ঘুম ভেঙেছে। এর মধ্যেই ভারত মহাসাগরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্পের সাক্ষী হয় দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রায় ৯.১ থেকে ৯.৩ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প হয়। একইসঙ্গে অতিকায় সুনামিতে ধ্বস্ত হয়ে পড়ে ভারত, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড-সহ একাধিক দেশ। উপকূলবর্তী এলাকা সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়।