মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে মহিলা পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ সময় দেখুন


Last Updated:

মেট্রোতে ছুরি নিয়ে উঠতে পারলেন না এক ব্যক্তি। ধরা পড়লেন স্ক্যানিং মেশিনের দক্ষতায়। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ৫ ও ৬ গেটের কাছে যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে ব্যাগ দিয়ে শেষমেশ ধরা পড়ে গেলেন এক ব্যক্তি।

ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে লেডি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তিছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে লেডি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি
ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে লেডি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি

সুদীপ্ত সেন, কলকাতা: মেট্রোতে ছুরি নিয়ে উঠতে পারলেন না এক ব্যক্তি। ধরা পড়লেন স্ক্যানিং মেশিনের দক্ষতায়। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ৫ ও ৬ গেটের কাছে যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে ব্যাগ দিয়ে শেষমেশ ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। মূলত বাড়ির কাজের জন্যই ছুরিটি কিনেছিলেন বলে পুলিশকে জানিয়েও মিলল না রেহাই।

একজন লেডি কনস্টেবল জানিয়ে দিলেন কোনওভাবেই মেট্রোতে ছুরি নিয়ে যাত্রা করা যাবে না। সম্প্রতি ঘটে যাওয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনার কথা লেডি পুলিশ স্মরণ করিয়ে দিলেন ওই ব্যক্তিকে। প্রথমে অনুরোধে এবং পরে না শুনলে তখনই ছুরি বের করে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন ওই ব্যক্তি।

দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায়  মূল অভিযুক্ত আলমবাজার এর বাসিন্দা রানা সিংকে গ্রেফতার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ হাওড়া স্টেশন থেকে পালাচ্ছিল সে। তখনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা দক্ষিণেশ্বর মেট্রো ঘটনাস্থলে  ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মধ্যে ছুরি নিয়ে মারামারি৷ যার জেরে মৃত্যু হয় এক ছাত্রের ৷ মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭)৷ সে বাগবাজার হাইস্কুলের ছাত্র ৷ ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছিল আরপিএফ ৷

ওই দিন দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে ৷ এর পরই এক ছাত্র ছুরি নিয়ে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ মৃত ছাত্র বরাহনগরের এস পি ব্যানার্জী রোডের  বাসিন্দা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। এই ঘটনার পর সজাগ আরপিএফ। এদিন সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তিকে ব্যাগ করে ছুরি নিয়ে মেট্রো সফরে বাঁধা দিলেন এক লেডি পুলিশ ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে মহিলা পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর