শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫০ সময় দেখুন
জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান সই করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের পর আর মনোনয়নপত্র বিতরণ করা হবে না।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে জকসু ও হল সংসদ নির্বাচন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী এই ধারাবাহিক কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর