শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

জনগণের প্রত্যাশা পূরণে আ.লীগ-বিএনপি ব্যর্থ: জাপা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২২ সময় দেখুন
জনগণের প্রত্যাশা পূরণে আ.লীগ-বিএনপি ব্যর্থ: জাপা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের জনগণের প্রত্যাশা পূরণে আওয়ামী লীগ ও বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা।

দলটির নেতারা বলেন, একটি দল ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে আরেকটি দল ক্ষমতায় আসতে গোটা জাতিকে জিম্মি করে রেখেছে। এরা কেউ দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে না।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলায় জাতীয় যুব মহিলা পার্টির এক কর্মীসভায় নেতারা এসব কথা বলেন।  রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুব মহিলা পার্টির নেত্রী বিথি জাহানের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও সংগঠনের আহবায়ক নাজনীন সুলতানা। সভায় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য, জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা হারুম-অর রশিদ, যুব মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী মাহমুদা রহমান মুন্নি, তাসলিমা গিয়াস, শায়কা হক, ইলোরা ইয়াসমিন, আফসানা ইয়াসমিন শান্তনু,শম্পা ফেরদৌস প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন, জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি দেশ ও জনগণের স্বার্থে মাঠে নেমেছে। অভিষ্ট লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত রাজপথে থাকবে জাতীয় পার্টি। কিন্তু এ যাত্রা যাতে সফল না হয় সে জন্য দলের ভেতর ও বাহিরে ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর