শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘জনদৃষ্টি অন্যদিকে ঘুরাতে হামলা, মাঠে ১ লাখ পেইড পারসন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
‘জনদৃষ্টি অন্যদিকে ঘুরাতে হামলা, মাঠে ১ লাখ পেইড পারসন’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জনদৃষ্টি অন্যদিকে ঘুরাতে পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে মন্দিরে মন্দিরে হামলা চালানো হয়েছে। আর এ জন্য মাঠে নামানো হয়েছে এক লাখ প্রশিক্ষিত ‘পেইড পারসন’- এমনটিই অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি জেলায় সংঘটিত বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের ‍উপদেষ্টা আমান উল্লাহ আমান ও চৌমুহনী উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর