বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জনসনের বেবি পাউডার বিক্রি বন্ধ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
জনসনের বেবি পাউডার বিক্রি বন্ধ ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: জনসন অ্যান্ড জনসন ট্যালক-ভিত্তিক বেবি পাউডার বিশ্বব্যাপী বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ প্রসঙ্গে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকে সারা বিশ্বে বেবি পাউডার তৈরি ও বিক্রি বন্ধ করা হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ট্যালক-ভিত্তিক পাউডার বিক্রি বন্ধ করেছে জনসন অ্যান্ড জনসন।

ক্যান্সার সংক্রান্ত বিতর্কে ২০২০ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে জনসন বেবি পাউডার বিক্রি বন্ধ হয়। সে সময় কোম্পানিটির বিরুদ্ধে ৩৫ হাজার নারী মামলা করেন। এর দুই বছর পর এবার বিতর্কের মুখে সারাবিশ্বে পাউডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন।

জনসনের ট্যালক পণ্যে অ্যাসবেস্টসের মাধ্যমে দূষণের কারণে ক্যান্সার সৃষ্টি হচ্ছে বলে দাবি ভোক্তাভোগিদের। এ সংক্রান্ত মামলার এক রায়ে মার্কিন আদালত বলেছিলেন, জনস্বাস্থ্য নিয়ে রীতিমত ছেলেখেলা করছে জনসন অ্যান্ড জনসন।

যদিও জনসনের দাবি কয়েক দশকের গবেষণাতে দেখা গেছে তাদের পণ্যটি ব্যবহার করা নিরাপদ। বৃহস্পতিবার জনসন অ্যান্ড জনসন কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী পোর্টফোলিও মূল্যায়নের অংশ হিসেবে আমরা সব কর্নস্টার্চভিত্তিক বেবি পাউডার পোর্টফোলিওতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছি। কর্নস্টার্চভিত্তিক বেবি পাউডার ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর