শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩০৮ সময় দেখুন
জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ


জবি: দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে সভাপতি, অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি লইয়া’র্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে নমিনেশন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে ২৫ টি পদের বিপরীতে ২২টি বিক্রিত নমিনেশন ফরমের মধ্যে ২২ জন প্রার্থী বৈধ হিসেবে গৃহীত হয়। এসব পদের প্রার্থীর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো. তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর