শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (JnUPAA) পক্ষ থেকে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ সময় দেখুন
জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (JnUPAA) পক্ষ থেকে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

শশী,জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং সার্বিক সহযোগিতায় অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে উত্তরবঙ্গের রংপুর জেলার পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠান আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নাজমুল হক সুমন, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ এনামুল হক, ছওলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জনাব মোঃ বাদল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক জনাব শাহ মোঃ আতিকুর রহমান লিংকন প্রমুখ। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে তাদের এলাকা নির্বাচিত করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের প্রশংসা করেন। সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
কম্বল বিতরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে বয়োজোষ্ঠ, বিধবা, প্রতিবন্ধী, নদী ভাঙ্গনের শিকার, এতিম ও আশ্রয়কেন্দ্রের মানুষকে। এর কয়েকদিন আগে থেকে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে এনআইডি অথবা জন্মনিবন্ধন দেখে নাম, এনআইডি অথবা জন্মনিবন্ধন ও মোবাইল নম্বর সম্বলিত তালিকা প্রস্তুত করেন এবং কম্বল গ্রহীতাকে একটি স্লিপ প্রদান করেন। অনুষ্ঠানের দিন তালিকা ও স্লিপ মিলিয়ে কম্বল বিতরণ করা হয়।
এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডঃ শোভন কুমার কুন্ডু বলেন আমরা সবসময় মানবিক কাজে অংশগ্রহণ করেছি, ভবিষ্যৎতে আরো বড় পরিসরে পাশে দাঁড়াবো আমরা।
কম্বল বিতরণের আগে স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের উপস্থাপনায় “বাল্য বিবাহকে না বলুন” শ্লোগান এর উপর ভিত্তি করে একটি নাটিকা পরিবেশিত হয়। অতিথিবৃন্দ, শীতবস্ত্র গ্রহীতা ও উপস্থিত সকলে নাটিকা উপভোগ করেন এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্বপ্ন ছুঁই ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ মাজু মিয়া উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর