শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

জবিয়ান প্যানেলের মুরাদকে সমর্থন জানিয়ে শুভর প্রার্থিতা প্রত্যাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
জবিয়ান প্যানেলের মুরাদকে সমর্থন জানিয়ে শুভর প্রার্থিতা প্রত্যাহার


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জিএস পদপ্রার্থী মেহেদী হাসান শুভ।

রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা করেন।

মেহেদী হাসান শুভ তার প্রার্থী বাতিল সম্পর্কে বলেন, ‘আমি মেহেদী হাসান শুভ। ২০২৫ সালে জকসু নির্বাচন কে কেন্দ্র করে আমি জিএস পদে মনোনয়ন তুলেছিলাম। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল থেকে জিএস পদে আমার বন্ধু ফয়সাল মুরাদ কে সমর্থন জানিয়ে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করতেছি।’

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু জুলাইয়ের অগ্রগামী সৈনিক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল যৌক্তিক দাবি দাওয়ায় সে সম্মুখ সারির সৈনিক। আর এ জন্য জুলাইয়ের সৈনিক এবং জগন্নাথের শক্তি কে জয়ী করার জন্য আমি আমার মনোনয়ন প্রত্যাহার করতেছি।’

এ বিষয়ে ফয়সাল মুরাদ বলেন, ‘আমার বন্ধু শুভ আমার জন্য যে উদার মনের পরিচয় দিল তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা একসঙ্গে লড়াই করেছি দীর্ঘদিন। জুলাইয়ের শক্তিকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তার এই ত্যাগ জগন্নাথের সাধারণ শিক্ষার্থীরাও সবসময় মনে রাখবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom