শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

জবির ইমাম ইস্যু: নামাজও পড়াবেন তদন্তও চলবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
জবির ইমাম ইস্যু: নামাজও পড়াবেন তদন্তও চলবে

শশী, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ছালাহ উদ্দিন আগের মতই নামাজ পড়াবেন সেই সাথে তদন্তও চলবে।
৩১ মে (শুক্রবার) বিষয়টি জবি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছালাহ উদ্দিন নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম আমাকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যেহেতু আপনাকে মৌখিকভাবে নামাজ না পড়াতে বলা হয়েছিল। এখন আপনি আপনার মতো দায়িত্ব পালন করুন, আজ থেকে জুমআ পড়াতে বলেছেন। তিনি আরো বলেন রেজিস্ট্রার বলেছেন যেহেতু তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করুক, তারা কি রিপোর্ট দেয় সেটা পরে দেখা যাবে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলাম বলেন, তাকে মৌখিকভাবে আগেই বলা আছে দুই ইমাম বিকল্পভাবে নামাজ পড়াবেন। আজ শুক্রবার থেকেই আগের ইমাম অর্থাৎ ছালাহ উদ্দিন আগের মতো নামাজ পড়াবেন।
উল্লেখ্য, গত ১৫ মে রাতে এক নারী শিক্ষার্থীকে মেয়েদের নামাজ পড়ার কক্ষে রাত সাড়ে ১১টা নাগাদ ঘুমন্ত অবস্থায় পাওয়া দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে মৌখিকভাবে ইমামকে নামাজ পড়ানো থেকে বিরত থাকতে বলে প্রশাসন। উক্ত ঘটনায় গঠিত হয় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর