বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৯৯ সময় দেখুন
জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আওতাধীন যানবাহনে Vehicle Tracking Service (GPS) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান ওভাই সলিউশন লিমিটেড এর মধ্যে পরিষেবা বিষয়ক চুক্তি সই হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

উপাচার্য বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনের কথা বিবেচনায় রেখেই এ চুক্তি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সময় ও ব্যয়ের সাশ্রয় নিশ্চিত করা গেলে উদ্যোগটি সফল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, জিপিএস ট্র্যাকিং সেবা ব্যবহারের জন্য একটি ইউজার গাইড প্রস্তুত করা হবে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, যাতে তারা সহজেই অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া সেবাটি নিয়মিত তদারকির জন্য একজন ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হবে।

চুক্তি সই অনুষ্ঠানে সেবা সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, এ সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সীমিত সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ সেবা চালুর মাধ্যমে পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান নানা সমস্যা অনেকাংশে কমে আসবে।

অনুষ্ঠানে ওভাই সলিউশন লিমিটেড এর কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং সিস্টেম ও সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের কার্যক্রম উপস্থাপন করেন। তারা জানান, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি রুট অনুযায়ী শিক্ষার্থীদের পৃথক আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করবে। শিক্ষার্থীরা অ্যাপে লগইন করে নির্ধারিত বাসের বর্তমান অবস্থান, যাত্রাপথ এবং চলাচলের তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, এ সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিতকরণ, নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট ব্যবস্থা আরও কার্যকর হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর