শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জবির ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন
জবির ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আগে ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী ৫ ডিসেম্বর, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৩ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৫তম জরুরি সভায় এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার তারিখগুলো হলো-

  • ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
  • এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার)
  • সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার)
  • ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)
  • বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

ভর্তি আবেদন শুরু, যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ২৭ অক্টোবর প্রকাশিত সম্ভাব্য সময়সূচিতে চারুকলা অনুষদের পরীক্ষা ৫ ডিসেম্বর নির্ধারিত ছিল, যা এখন পরিবর্তিত হয়ে ১৩ ডিসেম্বর করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর