শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে পানি ও খাবার স্যালইন বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে পানি ও খাবার স্যালইন বিতরণ

শশী,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

১০ইমে (শুক্রবার) গুচ্ছ “সি” ইউনিটের ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সস্তি দিতে এই উদ্যোগ নেয় ঝিনাইদহ জেলার নবনির্বাচিত কমিটি এছাড়াও প্রতিনিধিদের মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডিভাইস ( ফোন+ঘড়ি+হেডফোন), ব্যাগ, মানিব্যাগ জমা রেখে টোকেনের মাধ্যমে পরীক্ষা শেষে বিনামূল্যে তাদেরকে যথাযথ জিনিস ফেরত দেওয়ারও ব্যবস্থা করেন তারা।এছাড়াও ঝিনাইদহ জেলা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ডেস্কে বসার ব্যাবস্থা করা হয়।
গন্তব্যে পৌঁছে দিতে সার্বিক সহায়তা করা হয়।

ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রিতম বলেন,

“ আজ গুচ্ছের সর্বশেষ ইউনিটের ভর্তি পরীক্ষায় গত ইউনিটের ন্যায় আজকেও আমরা ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ রেখেছিলাম এবং বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচির ধারা অব্যাহত রেখেছি।
আমরা ঝিনাইদহ জেলা হতে আগত সকল পরীক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম,আছি এবং থাকবো।এক অভিভাবক আমাদের কর্মসূচি প্রত্যক্ষ করে আমাদের সংগঠন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ও উৎসাহিত করেছেন।
এতেই আমাদের সার্থকতা।
আসলে আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে, এবং ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের যেকোন ধরনের সার্বিক সহযোগীতায় সাধ্যানুযায়ী পাশে থাকবো এবং জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ ছাত্রছাত্রীদের কল্যাণে বদ্ধপরিকর। ”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর