জবিস্থ ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণের পক্ষ থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মাঝে খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
৩ মে (শুক্রবার) গুচ্ছ “বি” ইউনিটের ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের সস্তি দিতে এই উদ্যোগ নেয় ঝিনাইদহ জেলার নবনির্বাচিত কমিটি এছাড়াও প্রতিনিধিদের মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডিভাইস ( ফোন+ঘড়ি+হেডফোন), ব্যাগ, মানিব্যাগ জমা রেখে টোকেনের মাধ্যমে পরীক্ষা শেষে তাদেরকে যথাযথ জিনিস ফেরত দেওয়ারও ব্যবস্থা করেন তারা।এছাড়াও ঝিনাইদহ জেলা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ডেস্কে বসার ব্যাবস্থা করা হয়।
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এর সাধারণ সম্পাদক,
সুব্রত পাল প্রিতম বলেন,
“ আমরা ঝিনাইদহ জেলা হতে আগত সকল পরীক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পাশে সবসময় ছিলাম এবং আছি।
সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে, এবং ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের যেকোন ধরনের সহযোগীতায় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ বদ্ধপরিকর। ”