সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৩ সময় দেখুন
জমিয়তের সঙ্গে বিএনপির নির্বাচনি সমঝোতা


ঢাকা: ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনি সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত ছিলেন।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মধ্যে নির্বাচনি সমঝোতা হয়েছে। সমঝোতার অংশ হিসেবে উভয় দল পরস্পরের আসনে প্রার্থী দেবে না।

তিনি বলেন, এই সমঝোতার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও জোরদার হবে। একইসঙ্গে নির্বাচনে বিরোধী দলগুলোর ঐক্য আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, ভবিষ্যতে নির্বাচনি কার্যক্রম ও আন্দোলন-কর্মসূচিতে উভয় দল সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যাবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা ও জোট গঠনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর