বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

জর্ডানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
জর্ডানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের রেমিটেন্স যোদ্ধা নিহত


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ::

জর্ডানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঝিনাইদহের কান্তি আক্তার নাজেরা (৩৮) নামে এক রেমিটেন্স যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌছালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। তৈরী হয় এক বেদনা বিধুর পরিবেশের।

কান্তি আক্তারনাজেরা সদর উপজেলার রাধানগর গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। পিতার মৃত্যুর পর মা হারিছন নেছার সাথে থাকতেন চাঁদপুর গ্রামে নানা বাড়িতে। দুইবার বিয়ে হলেও যৌতুক দিতে না পারায় স্বামীর সংসারে টিকতে পারেনি নাজেরা। দুই সংসারের দুই কন্যা সন্তান হিরা ও মিলিকে নিয়ে অথৈ পানিতে পড়েন তিনি। জীবন যুদ্ধে পরের বাড়িতে কাজ করে ও অন্যের ক্ষেতে কৃষি কাজ করে সংসার চালাতে থাকেন তিনি। দুই সংসারের দুটি মেয়ে এবং মাকে নিয়ে কোন রকম চলছিল নাজেরার সংসার।

টাকা জোগাড় করে ২০১৩ সালে নাজেরা পাড়ি জমায় সুদূর জর্ডানে। প্রথম দিকে অসুবিধা হলেও পরে ভাল একটি কোম্পানিতে কাজ জুটে যায় নাজেরার। মায়ের কাছে নিয়মিত টাকা পাঠিয়ে দুই বিঘা জমি কেনেন। বড় মেয়ে হিরাকে লেখা পড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে মিলি নবম শ্রেণির ছাত্রী। কিন্তু সুখ যেন অধরাই থেকে গেল নাজেরার কপালে।

গত ২০ সেপ্টেম্বর জর্ডানের এক ব্যাস্ততম এলাকায় সড়ক দুর্ঘনায় পড়ে নিহত হন ঝিনাইদহের নাজেরা। বৃহস্পতিবার সকালে তার লাশ ঝিনাইদহ সদর উপজেলার মামা বাড়ি চাঁদপুর গ্রামে পৌছালে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। এতিম দুই মেয়ে হিরা ও মিলি কান্নায় ভেঙ্গে পড়ে। বৃহস্পতিবার দুপুরে নাজেরাকে নানা বাড়ির পারিবারিক গোরস্থানে এক শোক বিধুর পরিবেশে দাফন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর