সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৮ সময় দেখুন
জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডি নিশ্চিত করল বিএনপি


ঢাকা: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) সম্প্রতি ভেরিফাই করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনায় গঠিত কমিটির মুখপাত্র এবং চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক (ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি) সম্প্রতি ভেরিফাই করা হয়েছে। ব্লু টিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।’

তিনি বলেন, ‘বিএনপির আইসিটি দফতর কর্তৃক ৫০টিরও বেশি ফেইক আইডি ও পেজ রিমুভ করা হয়েছে, যেসব হ্যান্ডেল থেকে ডিপফেইক ও এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। আরও কিছু আইডি ও পেজ অবশিষ্ট আছে; সেগুলো অপসারণের বিষয়ে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলমান রয়েছে। জাইমা রহমানের আইডি দুটি হলো— ফেসবুকে https://www.facebook.com/zzrahman25 ও ইনস্টাগ্রামে https://www.instagram.com/zzrahman25।’

মাহদী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের নামেও অনেকগুলো ফেইক ফেসবুক পেজ খোলা হয়েছে। এসব পেজে এআই দিয়ে তৈরি বানোয়াট ও মিথ্যা ভিডিও ছড়ানো হচ্ছে। আমরা নিশ্চিত করছি যে, ডা. জোবায়দা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। সুতরাং সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom