রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

জাতীয় নির্বাচন আগে হতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


স্পেশাল করেসপডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫

‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: স্থানীয় নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কথা পরিষ্কার, জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে এবং এর পর স্থানীয় নির্বাচনসহ অন্যান্য নির্বাচন হবে।’

‘আমরা মনে করি সংস্কারের ব্যাপারে দ্রুত ঐকমত্য তৈরি হবে এবং সেটার ওপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘‘সভায় সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা দরকার, সে ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) কথা বলেছেন। রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সংস্কারের রিপোর্টগুলোর ওপর আলাপ-আলোচনা করার জন্য।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘কমিশনের রিপোর্টের ওপর দলগুলো কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐকমত্য হবে— সেটাই আজকের বৈঠকের মূল কথা। সেটা নিয়েই আজকে প্রাথমিক আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছেন। সেগুলো তাদের নিজস্ব মতামত। এর চেয়ে বেশি আলোচনা হয়নি, সুযোগও ছিল না। আজকে শুধু পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।’’

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিএনপি ছাড়াও আরও প্রায় ২৫টা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর এই বৈঠক অংশ নেন।

সারাবাংলা/এজেড/এইচআই

বিএনপি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর