শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


ঢাকা: ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ, সময় ও কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর