সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জাতীয় স্মৃতিসৌধে আসবেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
জাতীয় স্মৃতিসৌধে আসবেন তারেক রহমান, প্রস্তুতি সম্পন্ন


ঢাকা: বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তিনি প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে তার আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত সময় পার করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপস) আরাফাতুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় স্মৃতিচারণামূলক কর্মসূচি। তার আগমনকে ঘিরে সাভার-আশুলিয়া এলাকার বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। এমনকি সাধারণ মানুষও, তারেক রহমানকে একবার দেখতে ভিড় জমাচ্ছেন স্মৃতিসৌধের আশেপাশে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর