সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ সময় দেখুন
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা


ঢাকা: সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।

সেখানে কিছুক্ষণ শ্রদ্ধা জানানোর পর ফের বুলেটপ্রুফ গাড়িতে উঠে বসেন তারেক রহমান। গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইতে সই করেন তিনি।

এদিকে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা ভিড় ছিল স্মৃতিসৌধের আশেপাশে। আর পথে পথে জনতার ঢল। জনতাকে সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পথে পথে নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তারেক রহমান। হাত নেড়ে জানান শুভেচ্ছা। নিরাপত্তা দেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় সেচ্ছাসেবকরা।

এরপর স্মৃতিসৌধ থেকে লাল সবুজের বাসে করে ফের গুলশান বাসভবনের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর