বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জাপানে সুপার টাইফুন সতর্কতায় ৪০ লাখ মানুষ ঘরছাড়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
জাপানে সুপার টাইফুন সতর্কতায় ৪০ লাখ মানুষ ঘরছাড়া


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: সুপার টাইফুন নানমাদোল জাপানের দক্ষিণ-পূর্ব উপকূল এলাকার স্থলভাগে আঘাত হেনেছে। টাইফুন সতর্কতায় ওই অঞ্চলের প্রায় ৪০ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। টাইফুন নানমাদোলকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছে জাপানের আবহাওয়া বিভাগ।

টাইফুনের প্রভাবে জাপানের উপকূল অঞ্চলে প্রচণ্ড ঝড়, ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইছে। রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর কাগোশিমার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টাইফুন নানমাদোলের কেন্দ্র আঘাত হানে।

টাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১৬২ কিলোমিটার। এটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে উত্তর দিকে দেশের তৃতীয় বৃহত্তম দ্বীপ কিউশুর দিকে যাচ্ছে। নানমাদোল পূর্বদিকে ঘুরে মঙ্গলবার জাপানের রাজধানী টোকিওতে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়, স্থানীয় কর্তৃপক্ষ কিউশুতে বসবাসরত ৪০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ পূর্বাভাসে বলেছে, টাইফুনের প্রভাবে দ্বীপটিতে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া টাইফুনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ২৫০ কিলোমিটার পর্যন্ত উন্নীত হতে পারে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর