বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

জাপানে ১৮ বছরের কম বয়সীদের হাতে নগদ ১ লাখ ইয়েন দেওয়ার পরিকল্পনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২২৫ সময় দেখুন
জাপানে ১৮ বছরের কম বয়সীদের হাতে নগদ ১ লাখ ইয়েন দেওয়ার পরিকল্পনা


আন্তর্জাতিক ডেস্ক

জাপানে ১৮ বছরের কম বয়সীদের ১ লাখ ইয়েন (৮৮০ ডলার) হারে নগদ প্রণোদনা দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে সরকার। অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের আওতায় এ অর্থ বিতরণ করা হবে।

কয়েকশ বিলিয়ন ডলারের প্যাকেজটি গত মাসের সাধারণ নির্বাচন প্রচারণার সময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট অংশীদার – কোমেইটোর করা প্রতিশ্রুতির মধ্যে একটি। ২০২২ সালের বসন্তের মধ্যে গ্রাহকদের হাতে এ অর্থ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

নির্বাচনের আগে কোমেইটোর প্রতিশ্রুতিতে বলা হয়, ১৮ বছরের কম বয়সীদের বাবা মায়ের আয়ের বাইরেও খরচের জন্য অর্থ থাকা উচিত। তবে এ প্রণোদনা থেকে বিত্তশালী পরিবারের সন্তানদের বাদ দেওয়ার চিন্তা করছে সরকার। এছাড়া দরিদ্র পরিবারের সন্তানদের ১ লাখ ইয়েনের অতিরিক্ত আরও ৫০ হাজার ইয়েন দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর