বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ সময় দেখুন
জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক ওই সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির আয়োজন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের মাঝে জানুয়ারি থেকে ডিসেম্বর-২০২৫ মেয়াদে বৃত্তির নগদ অর্থ দেন।

এ সময় নাগাও ন্যাচারাল এনভাইরনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কমিটির চেয়ারম্যান বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং শিক্ষা শাখার অ্যাডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর প্রকৃতির সুরক্ষার জন্য ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হয়ে থাকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর